আমার প্রাণ 



নিমিশে নিমিশে কাটছে দিন 
ভাব পাল্টে চলেছে পদে পদে
দাঁড়িয়ে দেখছি এই পতন ,
নিজে চোখে চোখে 

তুমি থেকেও তুমি নেই 
আমার ঘর ফাঁকা ফাঁকা , 
জীবন  নির্জন ...
তোমার ভালোবাসায় ঘোলাটে হয়ে চলেছে মন ...

তোমার এই যে না হয়েও হওয়া ,
অনেক দিন তো হলো, 
পেরিয়ে গেলো কত কাল ..
তবুও শেষ হয়না কেন এই জঞ্জাল ...

মন হারিয়ে হলাম, আত্মহারা 
প্রাণ এ লিখেছিলাম তোমার নাম ,
ওই নাম মুছতে এ হয়তো ,
এইবার দিতে হবে এই প্রাণ ..

-সৌমিত্র 

Comments

Popular posts from this blog